ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর তীব্র লড়াই!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর তীব্র লড়াই! ছবির ক্যাপশন:
ad728

মারিব ও তাইজসহ দক্ষিণের গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে অগ্রসর হচ্ছে হুথি বাহিনী। মূলত সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসসমৃদ্ধ মারিব প্রদেশ। মারিব ইয়েমেনের জ্বালানি সম্পদ ও অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অঞ্চলটি হুথি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের অন্যতম প্রধান ফ্রন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে।

নতুন করে লড়াই তীব্র হওয়ায় ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধ আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবেও হামলা জোরদার করেছে। রবিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। সূত্র: এবিসি নিউজ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ