ঢাকা | বঙ্গাব্দ

ফ্রান্সে সহিংস বিক্ষোভ-লুটপাট, জারি হতে পারে জরুরি অবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
ফ্রান্সে সহিংস বিক্ষোভ-লুটপাট, জারি হতে পারে জরুরি অবস্থা ছবির ক্যাপশন:
ad728

নিত্যপণ্যের উচ্চমূল্য, স্কুলের বেহাল দশা আর শিক্ষা খাতে বরাদ্দে কাটছাঁটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভ চলতি সপ্তাহে আরও সহিংস হয়ে উঠে। লুটপাট থামাতে সোমবার (১৯ অক্টোবর) রাতে প্যারিস, লিয়ঁ, নিসসহ বেশ কয়েকটি শহরে আংশিক কারফিউ জারি করে সরকার। এসময় জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) রাতে লিল, দুয়াই, ওয়াতিনিয়ে, দেনাঁ শহরে কারফিউ বহাল রাখার ঘোষণা দিয়েছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করা হবে; ফ্রান্সের প্রধানমন্ত্রীর এ ইঙ্গিতের পর সহিংস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। এরপরও সোমবার রাতে লিয়ঁতে জমায়েত হয়ে সহিংসতার চেষ্টা করে বিক্ষোভকারীরা। প্যারিসের লুভরসহ আরও কিছু নির্দিষ্ট এলাকায় বিক্ষিপ্ত মিছিলের চেষ্টা করে আন্দোলনকারীরা। 

ফ্রান্সে চলমান বিক্ষোভে শনিবার ও রবিবার পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেন। মুখোশ পরা দাঙ্গাকারীরা বিভিন্ন পৌর ভবন, পুলিশ স্টেশন ও অন্যান্য সরকারি স্থাপনায় হামলা চালায়। আড়াই হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। বহু হতাহত হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবসম্পদই জাতীয় অগ্রগতির প্রধান ভিত্তি: শিক্ষামন্ত্রী

মানবসম্পদই জাতীয় অগ্রগতির প্রধান ভিত্তি: শিক্ষামন্ত্রী