ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ ২৯

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ ২৯ ছবির ক্যাপশন:
ad728

গত ২১ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং জেলার চিকান্দে এলাকায় অবস্থিত ‘পিটি ফনুসা আগুং মুলিয়া’ নামের ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে, যাতে স্থাপনাটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। রোববার রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখার পর নিখোঁজদের খোঁজে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে আবারও অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

রয়টার্সের বরাতে জানা গেছে, কারখানাটি ইন্দোনেশিয়ার ‘ইউনাইটেড ফ্যামিলি ফুড’ কোম্পানির অধীনস্থ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, ১৯৮১ সালে যাত্রা শুরু করা এই কারখানায় আগুন লাগার সময় প্রায় ৩০০ জন কর্মী ছিলেন।

কারখানা কর্তৃপক্ষের ধারণা, তিনতলা ওই ভবনের তৃতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। ঘটনার সময় ওই তলায় ৬৫ জন কর্মী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন, চারজন চিকিৎসা নিয়েছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি আটজনের বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

পুলিশের দুর্যোগে নিহতদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানিয়েছেন, আগুনের মাত্রা এতটাই তীব্র ছিল যে উদ্ধার হওয়া দেহাবশেষ দেখে কারও পরিচয় বোঝা যাচ্ছে না। তাই নিখোঁজদের পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁদের ব্যবহৃত জিনিসপত্র থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রতিটি বডি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকার সম্ভাবনা থাকায় মৃতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। এর আগে রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে হচ্ছে বেশ সতর্কতার সঙ্গে। উল্লেখ্য, দেশজুড়ে নানা ধরনের ভোগ্যপণ্য উৎপাদনকারী ইউনাইটেড ফ্যামিলি ফুডে প্রায় পাঁচ হাজার কর্মী কর্মরত রয়েছেন।

সূত্র: রয়টার্স


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার: প্র

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার: প্র