ঢাকা | বঙ্গাব্দ

সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ছবির ক্যাপশন:
ad728
জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ কমিটি প্রস্তাব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পরে তা কণ্ঠভোটে পাস হয়। স্পিকারের সভাপতিত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান, নোয়াখালী-২ আসনে বিএনপির এমপি জয়নুল আবেদীন ফারুক, ঢাকা-১১ আসনে এনসিপির এমপি নাহিদ ইসলাম।   

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স