ঢাকা | বঙ্গাব্দ

ঈদের দিন যে বার্তা দিলো মার্কিন দূতাবাস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
ঈদের দিন যে বার্তা দিলো মার্কিন দূতাবাস ছবির ক্যাপশন:
ad728
যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা কর‌ছে তাদের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ ভ্রমণকারীদের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাক‌তে হ‌বে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। শনিবার (২১ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে।  দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, আপনি যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে নিশ্চিত করুন যে সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।  ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখায় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম।  মনে রাখবেন, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল; এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।  

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এআই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন? ঝুঁকি এড়াতে যেসব বিষয়ে সতর্কতা জর

এআই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন? ঝুঁকি এড়াতে যেসব বিষয়ে সতর্কতা জর