ঢাকা | বঙ্গাব্দ

চারদিনের সরকারি সফরে আজ নিজ জেলায় যাচ্ছেন রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
চারদিনের সরকারি সফরে আজ নিজ জেলায় যাচ্ছেন রাষ্ট্রপতি ছবির ক্যাপশন:
ad728
চার দিনের সরকারি সফরে আজ (শনিবার, ২৭ মার্চ) নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম পাবনা সফর। এ সফরকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। পরে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাতযাপন করবেন। রবিবার (২৯ মার্চ) সকালে তিনি আরিফপুর সদর কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন তিনি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে ইতোমধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো নতুনভাবে সাজানো হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতি যেসব স্থানে যাবেন, সেসব এলাকায় জোরদার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাঁর এই সফরকে ঘিরে পাবনার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি