সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান আইনমন্ত্রীর
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 21, 2026 ইং
ছবির ক্যাপশন:
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। শনিবার (২০ মার্চ) সকাল ৯টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় যে প্রত্যয় নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকালে নিজ বাড়ি থেকে স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন আইনমন্ত্রী। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স