ঢাকা | বঙ্গাব্দ

কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে দ. আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে দ. আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার ছবির ক্যাপশন:
ad728

প্রতিনিধি দলের সদস্য হিসেবে থাকছেন- বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মিজ সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুল আলম। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধি দলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হবে। সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’।

সম্মেলনে বিভিন্ন দেশের সংসদ সদস্য ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ অ্যালান উইন্ডের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের বৈঠক এবং সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণে কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি দলটির আগামী ২০ সেপ্টেম্বর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ থেকে আপনারা আর কোনো দলের নন: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্র

আজ থেকে আপনারা আর কোনো দলের নন: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্র