ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় ফ্রান্সের তিন সিনেটর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ঢাকায় ফ্রান্সের তিন সিনেটর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ছবির ক্যাপশন:
ad728

ঢাকার ফ্রান্স দূতাবাস জানায়, ফ্রান্সের সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান। ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে তারা এ সফর করছেন।

বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ফ্রান্সের প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর। ফলে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

সফরকালে ফরাসি সিনেটররা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও তারা আলোচনা করবেন।

তাদের কর্মসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে।

এ ছাড়া ফরাসি সিনেটররা ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি জাদুঘর পরিদর্শন, ঢাকায় বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সরকারি ছুটি হওয়া সত্ত্বেও ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যা

সরকারি ছুটি হওয়া সত্ত্বেও ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যা