বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিআইআইএসএস আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা ‘বিষয়ক এক সেমিনারে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সময় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ১৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন দরকার। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, শীর্ষ পর্যায়ের নেতৃত্ব সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে গঙ্গাচুক্তির বিষয়ে অর্থবহ ফলাফল পাওয়া সম্ভব। এ বিষয়ে আন্তর্জাতিক আইন সহায়ক ভূমিকা রাখবে এমন আশা তার।
বসির আহমেদ