ঢাকা | বঙ্গাব্দ

দুঃসংবাদ পেলেন যুবদলের ৪ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
দুঃসংবাদ পেলেন যুবদলের ৪ নেতা ছবির ক্যাপশন:
ad728

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা যুবদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


শুক্রবার (৬ মার্চ) রাতে যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সহদ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

যাদের শোকজ করা হয়েছে, তারা হলেন— টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. নজরুল ইসলাম।

চিঠিতে বলা হয়, টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিধিবহির্ভূতভাবে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুশইন বন্ধে ভারত সরকারকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র

পুশইন বন্ধে ভারত সরকারকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র