ঢাকা | বঙ্গাব্দ

দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রম শুরু আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রম শুরু আজ ছবির ক্যাপশন:
ad728
দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ সোমবার (১৩ এপ্রিল)। এদিন বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের রিক্রিয়েশন হলে (৭ম তলা) এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা নুসুক কার্ড গ্রহণ করবেন, যা তাদের হজযাত্রাকে আরও সহজ, নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এবং হজ মনিটরিং কমিটি-২০২৬-এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকন এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. এহসান কাতেব এবং রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের প্রধান লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান। এছাড়াও ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী