ঢাকা | বঙ্গাব্দ

স্পিকারের অংশগ্রহণে সংসদ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
স্পিকারের অংশগ্রহণে সংসদ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নিচে) অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা। এবারের ঈদের জামাতের বিশেষ দিক ছিলো, প্রথমবারের মতো নারীদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাসহ নারী মুসল্লিরা। স্পিকারের নির্দেশনায়, মুসল্লিদের সুবিধা এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ। জামাত শেষে স্পিকার উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরাও একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পাশাপাশি মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে: স্পিকার

সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে: স্পিকার