ঢাকা | বঙ্গাব্দ

গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন:
ad728
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) এক বাণীতে এই শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আমি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না—এ বিষয়ে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। তবে ২৫ মার্চ দিবাগত রাতে ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি। আসুন, আমরা সবাই রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—প্রতিষ্ঠা করি এবং শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি। একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন সকল শহীদের বিদেহী আত্মাকে মাগফিরাত দান করেন। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় ১৪ সদস্যের বিশে

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় ১৪ সদস্যের বিশে