ঢাকা | বঙ্গাব্দ

চলন্ত ফেরি থেকে মাঝ নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী জীবিত উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
চলন্ত ফেরি থেকে মাঝ নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী জীবিত উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

শনিবার (২৫ জুলাই) রাতে নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, পদ্মা নদীতে কচুরিপানার সঙ্গে ভেসে আসা এক নারীকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা নদী থেকে তাকে উদ্ধার করে নিজ হেফাজতে রাখেন। উদ্ধারের সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।

উদ্ধার হওয়া নারীর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা যায়, তার নাম মোসা. লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার মায়ের নাম মোসা. মোর্শেদা বেগম।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বিআইডব্লিউটিসির ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও ফেরি কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কুমিল্লা মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ পেছনের অংশ থেকে ওই নারী নদীতে ঝাঁপ দেন।

ঘটনাটি দেখে ফেরির যাত্রীরা চিৎকার শুরু করলে মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরিটি থামিয়ে ঘুরিয়ে নেন। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে পদ্মার তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।

কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন জানান, ওই নারীকে জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দিল্লিতে চলমান বৈঠকে গুরুত্ব পাচ্ছে ‘পুশইন’ ইস্যু

দিল্লিতে চলমান বৈঠকে গুরুত্ব পাচ্ছে ‘পুশইন’ ইস্যু