ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের বন্দুকযুদ্ধ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের বন্দুকযুদ্ধ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

এ সময় ২টি বিদেশি ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দল চোরাকারবারিদের অবস্থান বুঝতে পেরে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার করা মালামাল জব্দ করে বিওপিতে ফেরার পথে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে সশস্ত্র চোরাকারবারিরা আকস্মিকভাবে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষার্থে বিজিবির টহল দলও পাল্টা গুলিবর্ষণ করে। আনুমানিক ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের পর সশস্ত্র চোরাকারবারিরা পালিয়ে যায়। ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অধিনায়ক আরও জানান, ইতোমধ্যে যামিনীপাড়া ব্যাটালিয়নের ২৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে বিজিবি কর্তৃক নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি