ঢাকা | বঙ্গাব্দ

মধ্যরাতে গৃহবধূর ঘর থেকে জামায়াত কর্মী আটক, অতঃপর...

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
মধ্যরাতে গৃহবধূর ঘর থেকে জামায়াত কর্মী আটক, অতঃপর... ছবির ক্যাপশন:
ad728

আটক জামায়াত কর্মী শরিফুল ইসলাম মোড়ল উপজেলার আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, জামায়াত কর্মী শরিফুল টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরই জের ধরে তিনি তার ঘরে প্রবেশ করলে গ্রামবাসীরা টের পেয়ে দরজা ভেঙ্গে ওই ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় তাদের দুই জনকে ধরে ফেলেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করে করে জানান, সোমবার রাত ১২ টা পর্যন্ত স্থানীয় লোকজন তাদের দুই জনকে ধরে বেঁধে রেখেছিল। পরে তারা শরিফুলকে পুলিশের কাছে হস্তান্তর করেন। শরিফুল জামায়াতের সক্রিয় কর্মী এবং সে ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সংগঠক বলে তিনি আরো জানান। 

এদিকে, তাদের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম মোড়ল জামায়াতের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, আটকৃত শরিফুল মোড়লের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২২৭ বাংলাদেশি হজযাত্রী 

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২২৭ বাংলাদেশি হজযাত্রী