ঢাকা | বঙ্গাব্দ

বাড়ি ফেরা হলো না এনজিওকর্মী মিজানের, ট্রাকচাপায় গেলো প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
বাড়ি ফেরা হলো না এনজিওকর্মী মিজানের, ট্রাকচাপায় গেলো প্রাণ ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মিজানুর রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় অফিসের দায়িত্ব পালন শেষে শিবালয় উপজেলার টেপরা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যেই তিনি এই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান’

‘যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান’