ঢাকা | বঙ্গাব্দ

এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত! ছবির ক্যাপশন:
ad728

প্রাথমিকভাবে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবার (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম।

নিহত মো. নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম