ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
রাজবাড়ীতে প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার  ছবির ক্যাপশন:
ad728

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ.কে.এম. রফিক উদ্দিন পান্না মিয়ার লিচু বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. মিনহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান।

অভিযানকালে পুলিশ পাংশা উপজেলার পিড়ালীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৯) এবং হোসেনডাঙ্গা গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে রতন রাজবংশী (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করে।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় আরও তিনজনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে দুইটি জিআই পাইপ, সাইকেলের ফ্রি দিয়ে তৈরি একটি চাইনিজ কুড়াল, দুইটি লোহার রড, একটি হকিস্টিক এবং ২০ ইঞ্চি সাদা রঙের নাইলনের রশি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা থানার এসআই মো. মিনহাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি পাংশা থানার মামলা নম্বর-৬, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-১৮০/২৬। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে পাঠানো হোয়েছে বলে জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশে ঈদ জামাতের সময়সূচী  

সারাদেশে ঈদ জামাতের সময়সূচী