কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পুলিশ সুপার এসময় তার বক্তব্যে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটর শ্রমিকদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও মানবিকতার পরিচয় দেওয়ার জন্য মোটর শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর গৌরঙ্গ পাল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফসহ মোটর শ্রমিক সদস্যরা।
বসির আহমেদ