এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে রাউজানের কেরানীহাট বাজারে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী কুপিয়ে ও গুলি করে হত্যা করে যুবদল কর্মী মোহাম্মদ করিমকে। পরদিন নিহত করিমের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জেলা পুলিশের।
২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে রাউজানে অন্তত ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে।
বসির আহমেদ