নিখোঁজ মুহিব্বুল্লাহ নাথেরপেটুয়া এলাকার মোবারক উল্লার ছেলে। সে ঢাকায় নিজের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিল। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে লাকসাম থেকে তিশা পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে মুহিব্বুল্লাহ। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
মুহিব্বুল্লাহর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে কিংবা তার সন্ধানে সহায়ক হতে পারে, এমন কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ মুহিব্বুল্লাহর সন্ধান পেলে যোগাযোগ করুন: ০১৮৪৭২০৮৪১১/০১৯১২৩৫৯৬০৮(মোবারক উল্লা,বাবা)
বসির আহমেদ