রবিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সরদার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সরদার স্ট্যান্ড ও পাংশা কলেজ মোড়ের মাঝামাঝি এলাকায় ফজলুল করীম (রহ.) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বসির আহমেদ