আহতরা হলেন, উপজেলার বোয়ালদাড় এলাকার মৃত হাফিজারের ছেলে অটোচালক শামসুদ্দিন (৬০)। রেহেনা বেগম (৩৮) ও স্বামী মোখলেছার রহমান (৪৮)। তাদের বাড়ি নবাবগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রাম। আব্দুল আজিজ (৪৫), তার বাড়ি বিরামপুর।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হিলি বাজার থেকে যাত্রী নিয়ে দলারদরগার দিকে যাচ্ছিলো চার্জার অটোটি। পথিমধ্যে ফকিরপাড়া এলাকা আসলে বিরামপুর থেকে আসা একটি ভটভটি মুখোমুখি অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায় অটোটি এবং গুরুতর আহত হন চারজন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সাদ বিন রফিক তোহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চার জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, সড়ক দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং ভটভটিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বসির আহমেদ