ঢাকা | বঙ্গাব্দ

খেলার ছলে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
খেলার ছলে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

নিহত শিশুরা হলো ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ (২) ও আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের উদ্ধার করেন। এরপর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর