ঢাকা | বঙ্গাব্দ

রামুতে নির্মিতব্য টেকনিক্যাল সেন্টারের ১৫ একর জমি বুঝে পেলো বাফুফে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
রামুতে নির্মিতব্য টেকনিক্যাল সেন্টারের ১৫ একর জমি বুঝে পেলো বাফুফে ছবির ক্যাপশন:
ad728

ফিফার অর্থায়নে কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্মাণ করা হবে আধুনিক ও বিশ্বমানের এই বিএফএফ টেকনিক্যাল সেন্টার। এরই মধ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের কর্মকর্তারা।

টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া ১৫ দশমিক ২০ একর জমি বাফুফেকে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় একটি হোটেলে জেলা প্রশাসক আব্দুল মান্নান জমির দলিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে তুলে দেন।

এ সময় তাবিথ আউয়াল বলেন, ক্রীড়াক্ষেত্রে সরকার বিশেষ অবদান রাখছে। রামুতে যে টেকনিক্যাল সেন্টার গড়ে উঠবে, সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই টেকনিক্যাল সেন্টার দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, রামুতে আন্তর্জাতিক মানের টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে দেশের ফুটবল অবকাঠামোতে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। পাশাপাশি পর্যটননগরী কক্সবাজারে ক্রীড়াক্ষেত্রের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে।

ফিফার অর্থায়নে নির্মাণ হতে যাওয়া এই টেকনিক্যাল সেন্টার ভবিষ্যতে দেশের ফুটবলার তৈরির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার ন

ভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার ন