ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপের সেরা গোলের মুকুট যার মাথায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
বিশ্বকাপের সেরা গোলের মুকুট যার মাথায় ছবির ক্যাপশন:
ad728

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার (২৭ জুলাই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের ১০৩ মিনিটে আসরের 'সেরা' নির্বাচিত হওয়া গোলটি করেছিলেন কেপ ভার্দের কাবরাল। ২৩ বছরের এই ডিফেন্ডার আর্জেন্টিনার রক্ষণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে ডান পায়ের দূরপাল্লার কোণাকুণি শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন। ফিফার অনলাইন ভোটিং শেষে আসরের সবচেয়ে সুন্দর গোলের স্বীকৃতি পেয়েছে তার এই শটটি। 

তুরস্কের ক্লাব ত্রাবজনস্পোরে খেলা কাবরাল নিজের ওই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, যখন আমি প্রতিপক্ষকে কাটিয়ে ফাঁকা জায়গা পেলাম, ভাবলাম একবার চেষ্টা করে দেখি। আমার চোখ ছিলো টপ কর্নারের দিকে। বলটি যখন জালে জড়ালো, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিলও না আমি কী করেছি! 

এই অনন্য স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে ম্যাক্সি রদ্রিগেজ, দিয়েগো ফোর্লান, হামেস রদ্রিগেজ, বেঞ্জামিন পাভার্ড ও রিচার্লিসনের মতো বিশ্বসেরা তারকাদের পাশে নিজের নাম লেখালেন কেপ ভার্দের এই ফুটবলার।   


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
নবম পে স্কেলে ৩ বিশেষ ভাতা নিয়ে ‍সুখবর

নবম পে স্কেলে ৩ বিশেষ ভাতা নিয়ে ‍সুখবর