এশিয়ান গেমসে সেরা পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে প্রতিদিনই নতুন নতুন ট্যাকটিকস ও আধুনিক হকি টেকনিক অনুশীলন করছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অনুশীলনের প্রতিটি সেশনে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, কৌশলগত দক্ষতা এবং ম্যাচ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ করে গোল করার দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন কোচ পিটার গেরহার্ড। আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিং, পেনাল্টি কর্নার (পিসি) আদায় এবং সেই সুযোগকে গোলে পরিণত করার বিভিন্ন কৌশল নিয়ে দীর্ঘ সময় কাজ করা হচ্ছে।
এ ছাড়া প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে বক্সের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সঠিক পজিশনিং এবং নিখুঁত শট নেওয়ার বিষয়েও খেলোয়াড়দের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন কোচ। প্রস্তুতি ক্যাম্পের মাধ্যমে নিজেদের ঘাটতি কাটিয়ে এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হকি দল।
বসির আহমেদ