ঢাকা | বঙ্গাব্দ

ডারউইনে বড় লিডের পথে টাইগাররা, ৫ সেশনেই এগিয়ে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ডারউইনে বড় লিডের পথে টাইগাররা, ৫ সেশনেই এগিয়ে বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেটে ১০৫ রান যোগ করেছে বাংলাদেশ। এই সেশনে তানজিদ হাসান প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ২৬ রানে খেলছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ দিনের খেলা শুরু করেছিলো ১ উইকেটে ৯৬ রানে। প্রথম সেশনে ৮৫ রান যোগ করে তারা, ৪৯ রানে আউট হন মুমিনুল হক। ওই সেশনে হাফ সেঞ্চুরি করা তানজিদ লাঞ্চের পর বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকান, ১৯৭ বলে ৮ চার ও ১ ছয়ে ১০১ রানে থামেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ আজ

নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ আজ