ঢাকা | বঙ্গাব্দ

ফুরোলো অপেক্ষা, মালয়েশিয়া সিরিজে দলে ডাক পেলেন সাব্বির রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ফুরোলো অপেক্ষা, মালয়েশিয়া সিরিজে দলে ডাক পেলেন সাব্বির রহমান ছবির ক্যাপশন:
ad728

দুটি টি–টুয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল। ঢাকায় আইসিসির সহযোগী সদস্য দলটির সঙ্গে অবশ্য বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো দল খেলবে না, খেলবে হাই পারফরম্যান্স দল। সিরিজের দুটি টি–টুয়েন্টি ম্যাচের জন্য আজ সেই দল ঘোষণা করেছে বিসিবি। ওই দলে যাক পেয়েছেন সাব্বিরও।

এসএম মেহরব হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের এইচপি টিমের ৫ ক্রিকেটারের আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। সাব্বির রহমান, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার ও রাকিবুল হাসান। সঙ্গে আছেন জিসান আলম–জাওয়াদ আবরারের মতো তরুণ আক্রমণাত্মক ব্যাটসম্যানরা।

৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটি টি–টুয়েন্টি ম্যাচ। ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। বিদেশি কোনো দল এবারই প্রথম খেলবে মাঠটিতে।

বাংলাদেশ এইচপি দল: এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, ইকবাল হোসেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম সরকারি সফর প্রধানমন্ত্রীর, সঙ্গে আছেন কারা?

প্রথম সরকারি সফর প্রধানমন্ত্রীর, সঙ্গে আছেন কারা?