চুল কাটার পর বন্ধু, সতীর্থ ও পরিচিতদের ভিডিও কল করে নতুন লুক দেখান হালান্ড। সেই তালিকায় ছিলেন গার্দিওলাও।
হালান্ডকে নতুন চেহারায় দেখে সাবেক সিটি কোচ প্রথমে হাত দিয়ে মুখ ঢেকে অবাক হন। পরে হাসতে হাসতে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে। আমার চুল থাকলে খুব খুশি হতাম।’ গার্দিওলার কথা শুনে হেসে ওঠেন হালান্ডও।
সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশও হালান্ডের নতুন চেহারা দেখে মজা করেছেন। গ্রিলিশের মনে হচ্ছে, হালান্ড এখন ১০ বছরের শিশু।
জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য আরও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। হালান্ডের নতুন চেহারা দেখে তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি এটা কী করেছ?’ পরে মজা করে বলেন, ‘আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’
লম্বা চুলের জন্যই হালান্ডের আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। নতুন মৌসুমের শুরুতে সেই চেনা চেহারা আর থাকছে না। এবার মাঠে গোলের পাশাপাশি হয়তো চুলের নতুন স্টাইল নিয়েও আলোচনায় থাকতে চাইছেন তিনি।
বসির আহমেদ