ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে চায় ব্রাজিল, জানা গেলো সম্ভাব্য সময়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে চায় ব্রাজিল, জানা গেলো সম্ভাব্য সময় ছবির ক্যাপশন:
ad728

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল।

রবিবার (২৩ আগস্ট) ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। সেখানে তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে সিবিএফ। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।

জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায় নিয়ে ব্রাজিলের প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে।

এদিকে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। মূলত এই ম্যাচ আয়োজনের কারণেই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে তাদের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় ফিফা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বন্যার্তদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট

বন্যার্তদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট