নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া। আবারো শিরোপায় চোখ তাদের। এবারের আসরে সাত উইকেট নেওয়া পেসার মারুফা আকতারের নেতৃত্বে বোলিংটা ভালো হলেও; দলের প্রধান সমস্যা ব্যাটিং। গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের কারণও এই ব্যাটিং।
টুর্নামেন্টে বরাবরই হট ফেভারিট ভারত। গত নয় আসরে সাতবারের চ্যাম্পিয়ন এবং দুইবার রার্নাসআপ দলটি। প্রথম রাউন্ডে তিন ম্যাচে সহজ জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে থেকেই খেলছে সেমিফাইনালে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অনেক এগিয়ে ভারত। আসরের একমাত্র সেঞ্চুরিয়ান স্মৃতি মান্দানা তিন ম্যাচে ৫০ গড়ে করেছেন সর্বোচ্চ ১৫২ রান। এক হাফসেঞ্চুরিতে ১০৪ রান শেফালি ভার্মার। বোলিংয়ে ৮ উইকেটে নিয়ে দিপ্তী শর্মা দ্বিতীয় ও শ্রী চারানি ৭ উইকেট নিয়ে আছেন তৃতীয় স্থানে।
ভারতের মত শক্তিশালী দলকে হারাতে হলে বাংলাদেশের ব্যাটারদের জ্বলে উঠতে হবে। ৩ মাচে ৭৭ রান করে সোবহানা মুস্তারি টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন। তবে অন্যদের অবস্থা হতাশ জনক। দুই দেশ টি-টোয়েন্টি ক্রিকেটে ২৩ বার মুখোমুখি হয়েছে। সেখানে ভারতের জয় ২০ বার এবং বাংলাদেশের মেয়েরা জিতেছে ৩ বার।
বসির আহমেদ