অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
বিকল্প ভেন্যুতে খেলার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছি এবং কয়েকটি দেশের সমর্থনও পেয়েছিলাম। কিন্তু আইসিসিতে ভারতীয়দের আধিপত্যের কারণে তা সম্ভব হয়নি। তাছাড়া ভারত সরকার বা কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমাদের যাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ করা হয়নি।
সিদ্ধান্তের মূল তিনটি ভিত্তি স্পষ্ট করে তিনি লেখেন, দেশের মর্যাদা রক্ষা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা। সেসময় বিশ্বকাপ না খেললে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ থেকে বঞ্চিত হবে— এমন আশঙ্কা থাকলেও পরবর্তীতে ক্রিকেট বোর্ডের উদ্যোগে তা দূর হয়েছিল বলে জানান তিনি।
সমমর্যাদার সম্পর্কের তাগিদ দিয়ে আসিফ নজরুল বলেন, একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে আর আমরা মেনে নেব— এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেয়ায় নয়।
বসির আহমেদ