ঢাকা | বঙ্গাব্দ

স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি  ছবির ক্যাপশন:
ad728

বিবৃতিতে ক্লাবটি জানায়, লিও মেসির মাধ্যমে দেপোর্তিভো এলদেনসের অধিগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে শত বছরের বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।

এলদেনসের ভাষ্য, মেসির মতো ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে যুক্ত হওয়া ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা করেছে।

বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাব রয়েছে। তবে মেসির মালিকানা চুক্তি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ফুটবল ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছিলেন তিনি। কর্নেয়ার তুলনায় এলদেনসে পেশাদার পর্যায়ের ক্লাব হওয়ায় এবারই প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন মেসি।

তবে একই সময়ে দুটি ক্লাবের মালিকানা নিয়ে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হয় কি না, সেটিও নজরে থাকবে। কারণ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই মালিকের দুটি দল একই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। বর্তমানে এলদেনসে ও কর্নেয়ার মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি