ঢাকা | বঙ্গাব্দ

স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি ছবির ক্যাপশন:
ad728

ফুটবলে অসাধারণ অবদানের সাথে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ মেসিকে এই সম্মান দিয়েছেন প্রিন্সেস লিওনর। গত জুনেই ক্রীড়াক্ষেত্রে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। জুরিবোর্ড তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার সামাজিক কাজেরও প্রশংসা করেছেন। 

স্প্যানিশভাষীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার প্রচলন শুরু হয় ১৯৮১ সালে । পদকের সাথে ৫০ হাজার ইউরো প্রাইজমানি দেওয়া হয়। মানব সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতার প্রসারে শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াকে অন্তর্ভুক্ত করে এই পুরস্কার দেওয়া হয়। মেসির সাথে এই পুরস্কার গ্রহণ করা অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং পাংক স্টার প্যাটি স্মিথ। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আয়ারল্যান্ডের কড়া সিদ্ধান্ত: ইসরাইলের বিপক্ষে খেলবে কালো ব্য

আয়ারল্যান্ডের কড়া সিদ্ধান্ত: ইসরাইলের বিপক্ষে খেলবে কালো ব্য