ঢাকা | বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! ছবির ক্যাপশন:
ad728

ডাক মেরেছেন কোহলি। ছবি- ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ছুড়ে দেওয়া ৩৩৪ রানের জবাবে ৮৯ রানে অলআউট হওয়ায় ভারত হেরেছে ২৪৪ রানে। কিউই পেসার ম্যাট হেনরি একাই ধসিয়ে দিয়েছেন ভারতীয়দের ব্যাটিং লাইন। প্রথম ওভারে তিনটিসহ তুলে নিয়েছেন মোট ৬টি উইকেট।

মাউন্ট মাউঙ্গানুইতে উইল ইয়াং ও টিম সাইফার্টের ৮৫ রানের জুটিতে বড় ভিত পায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৫৮ রানে সাইফার্ট ফিরে গেলেও ১২৫ রানে থামেন ইয়াং। পরে ফিন অ্যালেনের ৩০ বলে ৪১, স্যান্টনার ২৪, ক্লার্ক ২২ ও জেমিসন ১৯ রান করলে ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৩।

ভারতের হয়ে বল হাতে আকিব নবী, গুরনুর ব্রার ও আক্ষার প্যাটেল ২টি করে এবং আর্শদ্বীপ সিং ও নামান ধীর একটি করে উইকেট নেন।

৮৯ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন ঈষাণ কিষান, আক্ষার প্যাটেল ও নামান ধীর দুজনই করেন ২১ রান করে। এছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।

৫ ম্যাচের এই সিরিজে দুটি ম্যাচ জিতে ভারত এগিয়ে আছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে। আর ম্যাচ পরিত্যক্ত বা ভারত জিতলে সিরিজ হারবে স্বাগতিকরা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো