ঢাকা | বঙ্গাব্দ

নেশনস লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স ও ইংল্যান্ড-নরওয়ে মহারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
নেশনস লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স ও ইংল্যান্ড-নরওয়ে মহারণ ছবির ক্যাপশন:
ad728

অন্য দুই কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আর জার্মানির মুখোমুখি হবে বেলজিয়াম। ফলে শেষ আট থেকেই দেখা মিলবে ইউরোপের শীর্ষ দলগুলোর রোমাঞ্চকর দ্বৈরথ।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে আর্লিং হালান্ডের নরওয়ে। প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে এই ম্যাচের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মিল রয়েছে; সেবার জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ হালান্ডদের সামনে।

তবে হালান্ডদের প্রতিশোধ নিতে দিতে নারাজ ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তার লক্ষ্য অবশ্য শুধু কোয়ার্টার ফাইনাল পেরোনো নয়, শিরোপাও জিততে চান তিনি। 

ইংল্যান্ড কোচ বলেন, ‘হ্যাঁ, আমরা এটি জিততে চাই। তবে সবার আগে আমাদের কোয়ার্টার ফাইনাল জিততে হবে।’

অন্যদিকে আরেক হাই-ভোল্টেজ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে দল দুটি। গ্রুপ এ১-এ বেলজিয়াম ও ইতালিকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-নরওয়ে লড়াইয়ের জয়ী দল সেমিফাইনালে খেলবে বেলজিয়াম-জার্মানি ম্যাচের বিজয়ীর বিপক্ষে। আর স্পেন-ফ্রান্স ম্যাচের জয়ী দল সেমিফাইনালে পাবে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচের বিজয়ীকে।

সূচি অনুযায়ী, আগামী ২৫-২৭ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ২৮-৩০ মার্চ। এরপর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯-১০ জুন এবং শিরোপার লড়াই হবে ১৩ জুন।

বিভি/এসকে/এসজি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়