ঢাকা | বঙ্গাব্দ

থামছেন না মেসি, গোল্ডেন বুট জিতে গড়লেন বিরল রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
থামছেন না মেসি, গোল্ডেন বুট জিতে গড়লেন বিরল রেকর্ড ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের ম্যাচ শুরুর আগে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন মায়ামির সহ-মালিক হোর্হে মাস। মৌসুমজুড়ে তার ধারাবাহিক ও নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।

২০২৬ মৌসুমে নিয়মিত লিগের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা, যা বাকিদের তুলনায় বেশ এগিয়ে। ২২ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এফসি ডালাসের পেতার মুসা এবং ২১ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৭ গোল করিয়েছেন মেসি। ফলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার মোট অবদান দাঁড়িয়েছে ৪৩টিতে, যা এবারের আসরে সর্বোচ্চ। ম্যাচপ্রতি ০.৮৪ গোলের হারেও সবার ওপরে ছিলেন তিনি।

এ নিয়ে এমএলএসের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জিতলেন মেসি। তবে টানা দুইবার এই খেতাব জয়ের কৃতিত্ব আগে আর কোনো খেলোয়াড়ের ছিলো না।

গত ২০২৫ মৌসুমেও দুর্দান্ত ছন্দে ছিলেন এই বিশ্বজয়ী তারকা। সেবার নিয়মিত লিগে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট মিলিয়ে মোট ৪৮টি গোল-অবদানে প্রথমবার এমএলএস গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। একই মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো জেতেন লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) স্বীকৃতিও।

২০২৬ সালেও এমএলএস এমভিপি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন মেসি। ২০২৪ ও ২০২৫ সালের পর এবার টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় হওয়ার হাতছানিও রয়েছে তার সামনে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ টিভিতে রয়েছে যেসব খেলা 

আজ টিভিতে রয়েছে যেসব খেলা