ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় পতন, এক ধাক্কায় কমলো ৭ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
স্বর্ণের দামে বড় পতন, এক ধাক্কায় কমলো ৭ হাজার টাকা ছবির ক্যাপশন:
ad728

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। যা গতকাল ছিল দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

​স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৩০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩২৪ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স