ঢাকা | বঙ্গাব্দ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ছবির ক্যাপশন:
ad728

বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

চুক্তির ফলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ এবং পুঁজির সুরক্ষা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে হংকং সপ্তম বৃহত্তম উৎস। নতুন এ চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরও বাড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই এসেছে ১২২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, আইপিপি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর ফলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দুই পক্ষের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা ছেড়েছেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ  

ঢাকা ছেড়েছেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ