ঢাকা | বঙ্গাব্দ

দুই ব্যাংকের এমডির নিয়োগ বাতিল করলো সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
দুই ব্যাংকের এমডির নিয়োগ বাতিল করলো সরকার ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ বিষয়ে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পৃথক চিঠি পাঠানো হয়েছে।

উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা চিঠিতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতির কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকদের সম্পাদিত চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সম্মতি দিয়েছে।

এ অবস্থায় ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের বিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংক দুটির পরিচালনা পর্ষদকে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এশিয়ান গেমসের দল ঘোষণা

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এশিয়ান গেমসের দল ঘোষণা