ঢাকা | বঙ্গাব্দ

বাংলা কিউআরে ২ শতাংশ চার্জ প্রত্যাহার, মিলবে ৬ টাকা প্রণোদনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
বাংলা কিউআরে ২ শতাংশ চার্জ প্রত্যাহার, মিলবে ৬ টাকা প্রণোদনা ছবির ক্যাপশন:
ad728

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। 

তিনি জানান, দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। এসব প্রতিষ্ঠানের দৈনিক লেনদেন প্রায় ১৫০ কোটি টাকা। বাধ্যতামূলকভাবে এ পদ্ধতি চালু হওয়ার পর গেল তিন মাসে লেনদেনকারী বেড়েছে সাড়ে তিন গুণ। লেনদেনও প্রায় পাঁচ গুণ বেড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৮ সালের মধ্যে দেশের অর্থনীতির অর্ধেক লেনদেন ক্যাশলেস করার টার্গেট ধরে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল লেনদেন নিরাপদ ও সাশ্রয়ী করতে ব্যাংক ও মোবাইলে সেবাদাতা আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেনের ওপর নজরদারির কথাও জানান আরিফ হোসেন খান। বাংলা কিউআরে কালো টাকা সাদা করা বা অবৈধ লেনদেনের সুযোগ নেই বলেও দাবি করে বাংলাদেশ ব্যাংক।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সৌদির হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান? হুথিদের হুঁশিয়ারির মধ্যেই

সৌদির হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান? হুথিদের হুঁশিয়ারির মধ্যেই