ঢাকা | বঙ্গাব্দ

নারী লিগে নতুন চমক: চাঁদপুরে ঋতুপর্ণা, ফিরছেন সাবিনা-কৃষ্ণারাও

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
নারী লিগে নতুন চমক: চাঁদপুরে ঋতুপর্ণা, ফিরছেন সাবিনা-কৃষ্ণারাও ছবির ক্যাপশন:
ad728

নারী ফুটবলের অন্যতম বড় তারকা ঋতুপর্ণা চাকমা এবার চাঁদপুর স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলবেন বলে নিশ্চিত করেছেন ক্লাবটির ম্যানেজার ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন শিকদার। তিনি জানান, ঋতুপর্ণা, শিউলি আজিম ও কৃষ্ণা রাণী সরকারসহ কয়েকজন জাতীয় তারকার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছে এবং মানসম্মত বিদেশি ফুটবলার আনার চেষ্টাও চলছে। যদিও ঋতুপর্ণা নিজে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবে ফুটবলসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী তিনি নতুন ঠিকানায় যাচ্ছেন।

গত লিগে সেরা দল ছিল রাজশাহী স্টারস। সেই দলে থাকা আফিদা ও রুপ্না চাকমার সঙ্গে ক্লাবটি আলোচনা চালিয়ে গেলেও ঋতুপর্ণা দল ছেড়েছেন বলে নিশ্চিত করেছে রাজশাহী স্টারস। অন্যদিকে ইনজুরি ও কোচ পিটার বাটলারের সঙ্গে মতবিরোধের জেরে সাম্প্রতিক সময়ে ফুটসাল ও বিদেশের লিগে বেশি সময় কাটানো কৃষ্ণা রাণী সরকার এবার ঘরোয়া লিগে চাঁদপুরের হয়ে খেলবেন বলে জানিয়েছেন। তার ভাষায়, চাঁদপুরে কথা দিয়েছেন এবং তাদের হয়েই খেলবেন।

সম্প্রতি ফুটসাল লিগে খেলা চাঁদপুর স্পোর্টিং ক্লাব এবারই প্রথম নারী ফুটবলে অংশ নিতে আগ্রহী। মারুফ হোসেন শিকদার জানান, ঐতিহ্যবাহী জেলা চাঁদপুরের ক্রীড়ামোদীরা মিলে নারী ফুটবলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নিয়েছেন, যেখানে দেশি-বিদেশি তারকাদের পাশাপাশি উঠতি খেলোয়াড়দেরও রাখা হবে। ক্লাবটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত ব্যক্তিগত সহকারী ইব্রাহিম খলিল।

চাঁদপুরের পাশাপাশি শক্তিশালী দল গড়ার পথে রয়েছে আরাফাত রহমান কোকোর নামের ইংরেজি আদ্যক্ষরে গঠিত নতুন দল ‘আর্ক’। গত লিগে খেলতে না পারা সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও নিলাদের এই দলে খেলা প্রায় নিশ্চিত। সাবিনারা বর্তমানে মালদ্বীপের লিগ খেলছেন; ডিসেম্বরের মাঝামাঝি তা শেষ হলে তাঁরা ঘরোয়া লিগে যোগ দেবেন। এ ছাড়া ফরাশগঞ্জে খেলা মনিকা ও মারিয়াও নতুন দল আর্কে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে গতবার শিরোপা লড়াইয়ে থাকা ফরাশগঞ্জ এখনো দলবদলে নামেনি। ক্লাবের প্রতিনিধি বাবুরাম জানান, ফেডারেশন এখনো অংশগ্রহণকারী দল ও লিগের কাঠামো চূড়ান্ত করেনি, ফলে সে অনুযায়ী দল গঠনের পরিকল্পনা করবেন তারা।

বাফুফের নিয়ম অনুযায়ী নতুন কোনো দলকে নারী লিগে খেলতে হলে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হয়। নতুন দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করলেও এখনো ফেডারেশনের নির্দেশিত ওই অর্থ পরিশোধ করেনি বলে জানা গেছে। ক্লাব লাইসেন্সিংয়ের আবেদনগুলো ফাস্ট ইনস্ট্যান্ট বডি (এফআইবি) পর্যালোচনা করবে এবং শীঘ্রই কমিটির সভা হওয়ার কথা রয়েছে।

বিভি/একেএম/টিটি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ   

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ