ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই দিন ইসলামাবাদে নিজের সরকারি বাসভবনে বাংলাদেশের স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।

এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করে। প্রতিনিধিদলটি সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের একটি চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ইসলামাবাদ ছাড়াও প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফরের সূচি রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বিভি/বিএস/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস নিয়ে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিল

গ্যাস নিয়ে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিল