ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৯; নিখোঁজ ১৭

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৯; নিখোঁজ ১৭ ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সংবাদমাধ্যমকে জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, উদ্ধারকারী দল খনি থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে। তিনি জানান, খনির সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এমন আরও ১৭ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে, উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে ইংরেজি দৈনিক জাকার্তা গ্লোব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে এবং সেখানে পানি ঢুকে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযান চালাতে গিয়ে বেশ কিছু প্রতিকূলতার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। খনির সুড়ঙ্গটি সরু এবং এর ভেতরের পথ অসমতল। এ ছাড়া পানি জমে থাকা, পর্যাপ্ত আলোর অভাব ও পিচ্ছিল ভূখণ্ডের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আশপাশের এলাকায় হালকা বৃষ্টিপাতও অভিযানকে আরও কঠিন করে তুলেছে।

উল্লেখ্য, সিগুহা এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ সোনার খনির কার্যক্রমের জন্য পরিচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চালু হবার এক দিনের মধ্যে আবারও বন্ধ

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চালু হবার এক দিনের মধ্যে আবারও বন্ধ