ঢাকা | বঙ্গাব্দ

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী  ছবির ক্যাপশন:
ad728
সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) বাবা মায়ের কবরে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার পরিবার।  এর আগে, সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।      

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেছালো জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় 

পেছালো জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময়