ঢাকা | বঙ্গাব্দ

শেষ হলো ঈদের ছুটি, ব্যাংক-বীমা, অফিস-আদালত খুলছে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
শেষ হলো ঈদের ছুটি, ব্যাংক-বীমা, অফিস-আদালত খুলছে আজ ছবির ক্যাপশন:
ad728
পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।  ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়। তবে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ছিল মাত্র তিনদিন। যা শুরু হয় ঈদের আগের দিন, শেষ হয় ঈদের পরদিন। 

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ 

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ