ঢাকা | বঙ্গাব্দ

সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত  চলবে অফিস, দোকান-মার্কেট সন্ধ্যা ৬টা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত  চলবে অফিস, দোকান-মার্কেট সন্ধ্যা ৬টা ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায়  সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার।  আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এছাড়া, আগামী রবিবার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রবিবার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রকৃত মুক্তিযোদ্ধাদের আ. লীগ খলনায়ক বানিয়েছিলো: হাসান হাফ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের আ. লীগ খলনায়ক বানিয়েছিলো: হাসান হাফ